নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের দুই নম্বর রেলগেট এলাকায় বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে শাওন নামের এক যুবদল নেতা নিহত হয়েছেন বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে এ সংঘর্ষ শুরু হয়।
বিএনপির মিছিলে বাঁধা দিলে পুলিশের সঙ্গে প্রথমে ধস্তাধস্তি, পরে ধাওয়া পাল্টাধাওয়া হয়। পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেশেল ছোড়ে।
কয়েকজন গুলিবিদ্ধসহ এ ঘটনায় পুলিশসহ প্রায় অর্ধশত আহত হয়েছে বলে জানা গেছে।










