প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের শিক্ষায় উৎসাহিত করতে ‘পিংক সাইকেল’ দিতে চান বলে মন্তব্য শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিগগির এ নিয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে।
তিনি বলেন, এহছানুল হক মিলন, সারাদেশে আমাদের প্রায় ১৯ হাজার মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। সেগুলোতে প্রতিটি ক্লাসে মেয়েদের আরও শিক্ষায় উৎসাহিত করার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের জন্য একটা গিফটের কথা বলেছেন। আর সেটি হচ্ছে পিংক সাইকেল বা গোলাপি সাইকেল। তাদের দেওয়ার উদ্দেশ্য হচ্ছে শিক্ষায় অনুপ্রাণিত করা
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবসের আলোচনা সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
এহছানুল হক মিলন বলেন, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়েছেন, তাদের প্রধানমন্ত্রী অ্যাওয়ার্ড দেওয়া হবে। প্রধানমন্ত্রী এ অ্যাওয়ার্ড দেবেন। সদ্য পাস করা এক লাখ ১৬ হাজার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দিতে তাদের উপহার হিসেবে ট্যাব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি এবার শিক্ষায় জিডিপির ২ শতাংশ বাজেট বরাদ্দ দিয়েছেন। এটাকে তিনি উন্নীত করবেন ৫ শতাংশে। শিক্ষায় এমন বিনিয়োগ বিগত কোনো সরকার করেনি।











