মঙ্গলবার | ১৭ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

রাজধানীতে মাদকদ্রব্যসহ আরও ৪৬ জন গ্রেফতার

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও অন্যান্য মাদকদ্রব্যসহ আরও ৪৬ জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ পৃথক এ অভিযান পরিচালনা করে।

গতকাল বৃহস্পতিবার ভোর ৬টা থেকে আজ শুক্রবার (১ অক্টোবর) ভোর ৬টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারের সময় মাদক কারবারিদের কাছ থেকে ৬৬৩ পিস ইয়াবা ট্যাবলেট, ২৮৫ গ্রাম ৫০০ পুরিয়া হেরোইন, ৪০ বোতল ফেনসিডিল ও ২৯ কেজি ৫৮০ গ্রাম ৯৫ পুরিয়া গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ