শনিবার | ১৭ জানুয়ারি | ২০২৬
spot_img

আসুন আকাশে মোকাবেলা করি : আমেরিকাকে চীন

চীনের পিপলস লিবারেশন আর্মির বিমান বাহিনীর উপপ্রধান ওয়াং ওয়েই আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছেন, তোমাদের সঙ্গে মোকাবেলা হবে আকাশে।

গত আগস্ট মাসে মার্কিন এয়ারফোর্স সেক্রেটারি ফ্রাঙ্ক ক্যান্ডাল বলেছিলেন, চীনের সামরিক বাহিনীকে আধুনিকায়ন করার কর্মসূচি প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে এগিয়ে চলেছে। এ ক্ষেত্রে আমেরিকা গিয়ে আরও উন্নত প্রযুক্তি নিয়ে এগিয়ে থাকতে হবে যাতে চীন ভয় পায়।

ফ্রাঙ্ক ক্যান্ডালের এই বক্তব্যের জবাবে চীনা কমান্ডার বুধবার (২৯ সেপ্টেম্বর) ওই বক্তব্য দিয়েছেন। এর মাঝ দিয়ে মূলত তিনি আমেরিকার প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। চীনের দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর ঝুহাইয়ে অনুষ্ঠানরত এয়ারশোতে এই বক্তব্য দিয়েছেন ওয়াং ওয়েই।

তিনি বলেন, সম্প্রতি মার্কিন কর্মকর্তা দাবি করেছেন যে, তারা চীনকে ভয় দেখাতে চান। জবাবে আমি বলব চীনের নৌবাহিনী জাতীয় নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করতে সক্ষম ও আস্থাশীল এবং বিশ্ব শান্তি রক্ষায় তারা অবদান রেখে চলেছে। আমি শুধু বলব যদি তারা চীনের সক্ষমতায় ভীত না হয় তাহলে আসুন আমরা আকাশে মোকাবেলা করি।

এবারের এয়ারশোতে চীনের এজে-২০ জঙ্গিবিমান প্রদর্শন করা হয়েছে। এতে চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ইঞ্জিন ব্যবহার করা হয়। এছাড়া বিভিন্ন ধরনের ড্রোন, কয়েক রকমের বিমান ও ক্ষেপণাস্ত্র উদ্বোধন করা হয়েছে।

সূত্র : পার্সটুডে

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ