ইরান সমর্থিত হুথি বাহিনীর ধারাবাহিক হামলার মুখে সৌদি আরব থেকে জরুরি নয় এমন আমেরিকার সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে আমেরিকা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) এএফপির প্রতিবেদনের বরাতে ডন এ তথ্য জানিয়েছে।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, সৌদি আরবে থাকা আমেরিকার দূতাবাসের জরুরি নয় এমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, কাতার ও বাহরাইনে থাকা আমেরিকার দূতাবাস কর্মীদের পরিবারের সদস্যদেরও চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হুথি বাহিনীর ধারাবাহিক হামলার মধ্যে এই নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: এএফপি, ডন











