spot_img

আমেরিকার কনস্যুলার বিষয়ক সহকারী মন্ত্রী ঢাকায়

আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার বিষয়ক সহকারী মন্ত্রী রেনা বিটার ঢাকায় এসে পৌঁছেছেন শনিবার (৩০ সেপ্টেম্বর) রাতে।

তার এই সফরে আমেরিকা অভিমুখে বৈধ ভ্রমণ, অভিবাসন এবং বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সুরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন “অবাধ ও সুষ্ঠু করতে সহায়তার অংশ হিসেবে” আমেরিকা সরকার গত ২২ সেপ্টেম্বর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের ঘোষণা দেয়। এ ঘোষণার পর এই প্রথম দেশটির কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলাদেশ সফরে এলেন।

রেনা বিটার সরকার ও দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তিনি ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদ, করাচি এবং ঢাকা সফর করবেন বলে জানানো হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ