spot_img

আমাদের ছবক দিয়ে লাভ নেই: পশ্চিমাদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, পশ্চিমা শক্তি কত রকমের ছবক দিচ্ছে। নিজেদের দেশে কি করছে, তার খবর নেই। আমাদের ছবক দিয়ে লাভ নেই। যেখানে শেখ হাসিনা আছে, সেখানে কোনো পেশি শক্তি টিকবে না।

তিনি বলেন, শেখ হাসিনা দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। বঙ্গবন্ধু কন্যা এই বাংলার অপরাজেয় শক্তি। তাঁকে কোনো অপশক্তি দমাতে পারবে না। ১৪ দলের সকলে মিলে দেশ বিরোধী শক্তিকে প্রতিহত করবে।

রোববার (১ অক্টোবর) বিকেলে ফেনীর ছাগলনাইয়ায় ১৪ দলের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়ার চিকিৎসা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ভয়েজ অব আমেরিকা কে যা বলেছেন, সেটাই চূড়ান্ত৷

সম্প্রতি আমেরিকা সফরে ভয়েস অব আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এক্ষেত্রে তাঁকে (খালেদা জিয়া) আবারও জেলে ফিরতে হবে এবং আদালতে যেতে হবে।

জনসভায় আরও বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেল প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ