spot_img

চট্টগ্রামে করোনায় আর দুই জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩২৭ জনে।

সোমবার (১ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এতে বলা হয়, গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন দুইজন। এর মধ্য দিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা এক লাখ দুই হাজার ২২৯ জন।

সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৬০০ জনের নমুনা পরীক্ষায় দুজনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এতে পরীক্ষার তুলনায় সংক্রমণের হার হয় শূন্য দশমিক ১২ শতাংশ। আবার শনাক্তদের নগরের বাসিন্দা।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাব এবং মেডিকেল সেন্টার হাসপাতাল ল্যাবে একজন করে মোট দুজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ