spot_img
spot_img

বিদেশে কোন পণ্যের দাম ১ টাকা বাড়লে বাংলাদেশে বাড়ে ১০০ টাকা: জিএম কাদের

বিদেশে কোন পণ্যের দাম এক টাকা বেড়ে গেলে, আমাদের দেশে একশো টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয় বলে মন্তব্য করেছেন, জাতীয় পার্টর চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

তিনি বলেন, অকারণেই দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে। পাঁচ টাকা কেজিতে যে সবজি বিক্রি করছে কৃষক, তা মধ্যস্বত্বভোগী আর চাঁদাবাজদের কবলে পড়ে পঞ্চাশ থেকে ষাট টাকা দরে বাজারে বিক্রি হচ্ছে। ঘাটে ঘাটে চাঁদা দিতে হচ্ছে, চাঁদা তুলতে বাজারে অফিস খুলে বসেছে চাঁদাবাজরা। দ্রব্যমূল্য বৃদ্ধিতে দিশেহারা হয়ে পড়েছে মানুষ।

সোমবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, যারা তদারকি করবে তারাও দুর্নীতির সাথে জড়িয়ে পড়ার কারণে সুরাহা নেই। দলীয়করণ করা হয়েছে সকল সেক্টরে, ফুটপাতও ইজারা দেয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ