spot_img
spot_img

ভারতের উত্তর প্রদেশে ‘জয় শ্রী রাম’ না বলায় মুসলিম যুবককে নির্মমভাবে মারধর

ভারতের উগ্র হিন্দুত্ববাদী বিজেপিশাসিত উত্তর প্রদেশে আমীর খান নামে এক মুসলিম যুবককে জোরকরে হিন্দু ধর্মাবলম্বীদের ‘জয় শ্রী রাম’ধ্বনি দিতে বাধ্য করাসহ তাকে নির্মমভাবে মারধর করা হয়েছে। ওই যুবক ‘জয় শ্রী রাম’ ধ্বনি না দিতে চাওয়ায় তাকে লাঠি-ডান্ডা দিয়ে বেধড়ক পেটানো হয়। এসময় তার কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উত্তর প্রদেশের আলীগড়ের হারদুয়াগঞ্জ থানা এলাকায় স্থানীয় হিন্দুত্ববাদী বাবা ও ছেলের হাতে ভয়াবহ সন্ত্রাসী হামলার শিকার হন মুসলিম ফেরিওয়ালা কাপড় বিক্রেতা ওই যুবক।

হিন্দি গণমাধ্যম ‘জি নিউজ’–এর ওয়েবসাইটের খবরের তথ্যমতে, মুসলিম ওই যুবককে আহত অবস্থায় প্রথমে জেলা হাসপাতালে নিয়ে আসা হয়, সেখান থেকে চিকিৎসকরা তাকে জেএন মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। খবর পেয়ে পুলিশ হামলাকারী বাবা ও ছেলেকে গ্রেফতার করেছে।

আহত আমীর খানের অভিযোগ, তিনি যখন নাগলা খেম পৌঁছান, তখন তিনি কিছু গ্রাহককে কাপড় দেখাতে থামেন। এ সময়ে দু’জন লোক তাকে তার নাম এবং ধর্ম জিজ্ঞেস করে। আমীর তার নাম বললে তারা তাকে গালিগালাজ শুরু করে এবং তারপর ‘জয় শ্রী রাম’ বলতে বলে এবং মারধর শুরু করে। এ সময়ে তার মোটর বাইকে আগুন দেওয়ার চেষ্টা করা হয়।

আমীর বলেন, এ সময়ে তার মোবাইল ও টাকাপয়সাও ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয় এক নারী আমীরকে বাঁচানোর চেষ্টা করলেও দুর্বৃত্তরা তাকে পাশ কাটিয়ে ওই যুবককে বেধড়ক মারধর করে।

ক্ষতিগ্রস্ত ও আহত আমীরের চাচা বলেন, ভাতিজা আমীর কাপড় বিক্রেতার কাজ করে। নাগলা খেমে দুর্বৃত্তরা আমীরকে মারধর করেছে। গ্রামবাসীরা জানান, এই দুর্বৃত্তরা ‘বজরং দল’-এর। তারা এভাবে মারধর করে থাকে। ক্ষতিগ্রস্তদের পক্ষ থানায় অভিযোগ দায়ের করে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। আহতের বাবার তরফে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। আমীরের বাবার দেওয়া বিবরণে মারধর ও প্রাণঘাতী হামলার কথা বলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ