বুধবার | ১৮ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

দস্যুতা থেকে আত্মসমর্পণকারীদের মামলা প্রত্যাহার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

দস্যুতা থেকে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা ব্যক্তিদের মামলা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, হত্যা ও ধর্ষণ মামলা ছাড়া আপনাদের সব মামলা প্রত্যাহার করা হবে। ইতোমধ্যে এ বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়েছে। এই গতি একটু ধীর। কিন্তু দয়া করে আপনারা অন্য কোনও চিন্তা করবেন না। কেউ যদি আবারও দস্যুতায় ফিরে যান, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার (১ নভেম্বর) বাগেরহাটের রামপালে দস্যুমুক্ত সুন্দরবন দিবস উপলক্ষে দস্যুতা থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসা ৩১৮ জন ব্যক্তির মাঝে ঘর, মোদি দোকান সহ যাবতীয় সামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, সুন্দরবনে র‌্যাবের স্থায়ী ক্যাম্প করা হচ্ছে। সুন্দরবনকে আর আগের অবস্থায় ফিরে যেতে দেওয়া হবে না। আপনারা যারা আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন, তাদের আমরা সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করছি। আগামীতেও এই সহায়তা অব্যাহত থাকবে। তবে কেউ যদি মনে করেন আবার আগের পেশায় ফিরে যাবেন, তাদের কোনও ছাড় দেওয়া হবে না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র‌্যাব এ বিষয়ে কঠোর নজরদারি করছে।

সুন্দরবনকে দস্যুমুক্ত করার তৃতীয় বছর ও আত্মসমর্পণকারীদের পুনর্বাসন উপলক্ষে রামপালে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে র‌্যাব। অনুষ্ঠানে র‌্যাবের পক্ষ থেকে ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসা ৩২টি দস্যু বাহিনীর ৩১৮ জনকে ১০২টি ঘর, মালামালসহ ৯০টি মুদি দোকান, ১২টি জালসহ মাছ ধরার নৌকা, ৮টি ইঞ্জিন চালিত নৌকা, ২২৮টি গবাদিপশু বিতরণ করা হয়।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ