spot_img
spot_img

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে পাঁচ সদস্যের বোর্ড গঠন

পোশাক শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে পাঁচ সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে চলমান আন্দোলনের মধ্যেই এ বোর্ড গঠন করা হলো।

রোববার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এর আগে শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), শ্রমিক প্রতিনিধি এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শ্রমমন্ত্রী। বৈঠক শেষে তিনি রোববার মজুরি বোর্ড গঠনের কথা জানিয়েছিলেন।

পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে আন্দোলনের মধ্যেই সরকার নতুন মজুরি বোর্ড গঠন করল। রোববারও রাজধানীর মিরপুরে ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকেরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বাংলাদেশ শ্রম আইনের ১৩৯ ধারায় বলা হয়েছে, কোনো শিল্পের মালিকপক্ষ, শ্রমিকপক্ষ অথবা উভয় পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকার ওই শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরির হার নির্ধারণের বিষয়টি বিবেচনা করতে পারে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ