spot_img

ড্রোন হামলায় ইরানের আরেক জ্যেষ্ঠ কমান্ডার নিহত

সিরিয়া-ইরাক সীমান্তে ড্রোন হামলায় ইরানের বিপ্লবী গার্ডসের এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।

গত ৪৮ ঘণ্টার মধ্যে কোনো এক সময় তাদের ওপর হামলা হয়েছিল।

তবে নিহত কমান্ডারের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। বেশ কয়েকটি আরব গণমাধ্যমের বরাতে হারিৎস ও সিডনি মর্নিং হেরাল্ডের খবরে এমন তথ্য মিলেছে।

প্রতিবেদন অনুসারে, ওই কমান্ডার ছাড়াও আরও তিনজন নিহত হয়েছেন।

ইরাকি গোয়েন্দা সূত্রের বরাতে আল-আরাবিয়াহ জানিয়েছে, সিরিয়া অতিক্রম করতে যাওয়া আল-কিয়াম সীমান্তে তাদের গাড়ি হামলার লক্ষ্যবস্তু বানানো হয়।

তবে এই খবর অস্বীকার করেছে হিজবুল্লাহ সংশ্লিষ্ট নেটওয়ার্ক আল-মিয়াদান। নির্ভরযোগ্য সূত্রের বরাতে তারা এমন দাবি করেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ