spot_img
spot_img

মূল্যস্ফীতি কমার সম্ভাবনা দেখছেন পরিকল্পনামন্ত্রী

প্রতিনিয়তই মূল্যস্ফীতি কমে যাচ্ছে, ধারাবাহিকতার অংশ হিসেবে মূল্যস্ফীতি আরো কমবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিরোধীদের আন্দোলন ও মূল্যস্ফীতি প্রসঙ্গে তিনি বলেন, মূল্যস্ফীতি লাঠিসোঁটা দিয়ে কমানো যায় না, কমাতে হয় উৎপাদন বাড়িয়ে। রাস্তাঘাট খোলা রেখে, বাজারটাকে সঠিকভাবে চলতে দিতে হবে, গুদামে মাল গুদামে না রেখে বাজারে আসতে দিতে হবে। তবেই মূল্যস্ফীতি কমবে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) নগরীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বিসিএস প্রশাসন ও বিসিএস পুলিশ ক্যাডারে কর্মরত বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ‘সংবর্ধনা ও স্মৃতিচারণ’ উপলক্ষে এক আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।

গাইবান্ধা থেকে ট্রাক সরাসরি যেন ঢাকায় প্রবেশ করে, সেই ব্যবস্থা সচল থাকতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, কেউ ট্রাক যদি থামায়, বাজার বন্ধ করে দেয়, সড়ক বন্ধ করে তাহলে আমার ভাই রিকশা কোথায় চালাবে, কীভাবে তারা চাল-ডাল কিনবে?

দেশে বিভিন্ন সংকটের বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, অনেকে বলে দেশের খবর কী? শেখ হাসিনা কী করছেন? কেউ বলে খাবারের সংকট এটা কি সত্য? আমি উল্টো বলি, আপনারা বলেন সত্য কি না। দাম কিছু বেড়েছিল আবারও দামে কমে আসছে। আমি বাজারে যাই। কেউ ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচার করে, আমরা সমস্যায় আছি।

তিনি বলেন, আমি পরিষ্কার কথা বলতে চাই, দেশে কোনো সংকট নেই। আমরা কোনো সমস্যায় নেই। যেটুকু আছি সেটুকু একা নয়। এটা কিন্তু বৈশ্বিক সমস্যা।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ