spot_img

নতুন বাংলাদেশ : তারুণ্যের প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা

রাজধানির মিরপুরে নতুন বাংলাদেশ ও তারুণ্যের প্রত্যাশা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সন্ধায় সচেতন উলামা জনতা পরিষদের আয়োজনে মিরপুরের আল-বারাকাহ রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে নতুন বসন্ত এসেছে। আমাদেরকে এই বসন্তের সুযোগকে কাজে লাগাতে হবে। এতদিন আমরা কিছু বলতে পারিনি। এখন আমাদের বলার সময় এসেছে। আমাদেরকে অন্যায়, জুলুম, অত্যাচারের বিরুদ্ধে বলতে হবে।

তিনি বলেন, প্রথমত আমাদের যে আওয়াজটা উঠা চাই, তা হলো আমরা আমাদের অধিকার চাই। কেউ যদি ইউরোপ থেকে আসা, রাশিয়া থেকে আসা, চীন থেকে আসা মতবাদ প্রচার করতে পারে। মুজিববাদ, লেলিনবাদ, মাওবাদ এ ধরনের মতবাদ প্রচার করতে পারে, তাহলে কেউ যদি খেলাফতবাদী হয়ে থাকে, কেন সে তার মতবাদ প্রচার করতে পারবো না? সে কেন বলতে পারবে না খেলাফত রাষ্ট্র ব্যবস্থা চাই! আমাদেরকে এখন আমাদের অধিকারের কথা বলতে হবে। এটা এমন না যে আমি বিশেষ কিছু চাচ্ছি। এটা আমার অধিকার।

সচেতন উলামা জনতা পরিষদের প্রধান সমন্বায়ক মাওলানা মুহাম্মাদ ইসহাক খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয় লেখক পরিষদের সেক্রেটারি মাওলানা মাইনুদ্দিন ওয়াদুদ, মাওলানা হেলালুদ্দীন, মাওলানা বাসীরুদ্দীন, মাওলানা আমীনুল ইসলাম, মাওলানা নূরুল হুদা, রাকী মাসুম বিন সিদ্দিক, শাহ ইয়াশফিক ভূঁইয়া প্রমূখ।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ