দেশে থাকা উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠন ইসকনের অনেক দায়িত্বশীল বাংলাদেশের নাগরিক নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
তিনি বলেন, যারা তথাকথিত হিন্দু সংগঠন ইসকন নিয়ে কথা বলছেন তাদের বলতে চাই, ইসকন বহু আগে থেকেই ষড়যন্ত্র করছে এটা ঠিক। কিন্তু বাংলাদেশের সকল হিন্দুরা ইসকনের সদস্য নয়। এবং ইসকনের সদস্যদের পরীক্ষা করে দেখবেন, এদের সবাই বাংলাদেশের নাগরিক নয়। এমনও অনেক আছে। আপনারা সাংবাদিক ভাইয়েরা আজকেই গোপীবাগ যান। গোপীবাগে যে মন্দির আছে ওখানে গিয়ে দেখবেন, ওদের যিনি চীফ (প্রধান ধর্মগুরু) আছেন উনি বাংলাদেশী নন। ডেপুটি চীফ (সহকারী প্রধান ধর্মগুরু) উনিও বাংলাদেশী নন। আরো যারা যারা আছেন তাদের অনেকেই বাংলাদেশী নন।
রবিবার (১ ডিসেম্বর) রোববার প্রেসক্লাবের আবদুস সালাম হলে বাংলাদেশ স্বাধীনতা ফোরামের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা মির্জা আব্বাস এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক গণ্ডগোল লাগানোর একটি অসৎ উদ্দেশ্য আছে ইসকনের। এতে আবার ইন্ধন জোগাচ্ছে ভারতে পালিয়ে যাওয়া খুনি হাসিনা ওয়াজেদ। তিনি সেখান থেকে এসবের কলকাঠি নাড়ছেন।
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের সমালোচনা করে তিনি বলেন, বিশ্বের কেউ যখন তাকে জায়গা দেয়নি তখন ভারত কেনো এবং কোন অধিকারে তাকে আশ্রয় দিয়েছে? তাকে লালন করছে? তাদের প্রতি আমার এই প্রশ্ন থাকলো।
হাসিনার সাথে মৃত্যুর পরেও থাকবো বলা লুটেরা ব্যবসায়ীদের সম্প্রতি এক সংবাদপত্রের অনুষ্ঠানে ডেকে নেওয়াকে তিনি ভালো লক্ষণ নয় বলে উল্লেখ করেন। ওই সংবাদপত্রেরও সমালোচনা করেন। ড. ইউনুছের সরকারকে এধরণের লুটেরা ও দেশ বিরোধী ব্যবসায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহবান জানান। আহবান জানান, তাদের পরিবর্তে ক্ষুদ্র ব্যবসায়ীদের আমদানির সুযোগ করে দেওয়ার।











