spot_img

দুর্নীতি একটি ক্যান্সার; এ বিষয়ে কোনো কম্প্রোমাইজ করবো না: প্রধান বিচারপতি

দুর্নীতিকে ক্যান্সারের সাথে আখ্যায়িত করে এ বিষয়ে কোন কম্প্রোমাইজ করবেন না বলে জানিয়েছেন নবনিযুক্ত প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

তিনি বলেন, দুর্নীতি একটি ক্যান্সার। দুর্নীতির বিষয়ে কোনো কম্প্রোমাইজ করবো না। দুর্নীতি যেই করুক আমার কর্মকর্তা-কর্মচারী হলেও তাকে ছাড় দেওয়া হবে না।

রোববার (২ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নবনিযুক্ত প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেলের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, দুর্নীতি যেই করুক আমার কর্মকর্তা-কর্মচারী হলেও তাকে ছাড় দেওয়া হবে না। আঙুলে ক্যান্সার হলে যেমন কেটে ফেলতে হয়, দুর্নীতিও তেমনি।

এ সময় তিনি মামলাজট কমানো, বিচারবিভাগ থেকে দুর্নীতি দূর করা, বার ও বেঞ্চের মধ্যে সমন্বয়ে কাজ করার কথা বলেন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ