spot_img

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: ইসি রফিকুল ইসলাম

নির্বাচন কমিশনার মো: রফিকুল ইসলাম বলেছেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আমার জীবনে বহু লাশ দেখেছি কিন্তু নির্বাচনকে কেন্দ্র করে আর কোনো লাশ দেখতে চাই না।

রোববার (২ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও গণমাধ্যম কর্মীদের সাথে এক মতবিনিময়ে সভায় তিনি এসব কথা বলেন।

ভোট কেন্দ্র ভোটাররা যেতে পারবে কিনা? অনেক প্রার্থীর শঙ্কার জবাবে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, ১৬ জানুয়ারির নির্বাচনে পর্যাপ্ত পুলিশ, র‍্যাব, বিজিবি রাখা হয়েছে প্রয়োজনে আরো বেশি রাখা হবে। আপনারা ভোটারদের ভোট কেন্দ্রে যেতে বলবেন। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ইভিএমে একজনের ভোট অন্যজন দিতে পারে না। এটা নিয়ে সন্দেহ করার কোনো সুযোগ নেই। এটা পরীক্ষিত।

রফিকুল ইসলাম বলেন, সব প্রার্থী সমান সুযোগ পাবে। কেউ যাতে ব্যত্যয় না ঘটায় সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ