spot_img

বগুড়ায় স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গুলি করে পালিয়ে গেল দুর্বৃত্তরা

বগুড়া শহরের মালগ্রামে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে।

গুলিবিদ্ধ দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা হলেন, নাজমুল হাসান ও আপেল। নাজমুল জেলা স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিবিষয়ক সহ-সম্পাদক এবং আপেল একটি ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা। বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তারা।

রোববার (২ জানুয়ারি) রাত পৌনে ৮টার দিকে মালগ্রাম এলাকার ডাবতলা মোড়ে তারা গুলিবিদ্ধ হন।

বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, সন্ধ্যার দিকে নাজমুল তার বন্ধুদের সঙ্গে ডাবতলা মোড়ে আড্ডা দিচ্ছিলেন। এসময় দুটি মোটরসাইকেলে ছয়জন সেখানে এসে তাদের দিকে গুলি ছুড়তে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই হামলাকারীরা সেখান থেকে পালিয়ে যায়। এসময় নাজমুল ও আপেল গুলিবিদ্ধ হয়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ