অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ৩ কর্মকর্তাকে চাকরি থেকে অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।
সোমবার (২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের।
তিনি বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দক্ষিণ সিটির অঞ্চল-১ এর উপকর কর্মকর্তা মো. রবিউল করিম খান, ঢাকা মহানগর শিশু হাসপাতালের স্টোর কিপার রুহুল আলম ও অঞ্চল-৪ এর রেন্ট অ্যাসিস্ট্যান্ট মোহাম্মদ রমজান আলীকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। মূলত দুর্নীতি ও অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ার তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে। পরে তাদের দুর্নীতির অভিযোগের বিষয়ে বিস্তারিত জানানো হবে।











