আগামীকাল সাপ্তাহিক ছুটি পালন করতে যাচ্ছে মেট্রোরেল। মঙ্গলবার (৩ জানুয়ারি) বাংলাদেশে বাণিজ্যিকভাবে চালু হওয়া মেট্রোরেলের প্রথমবারের মতো সাপ্তাহিক ছুটি নির্ধারণ করা হয়েছে। এ দিন কোনো ট্রেন চালানো হবে না, করা হবে রক্ষণাবেক্ষণের কাজ।
সোমবার (২ জানুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।
তিনি বলেন, মঙ্গলবার দিন মেট্রোরেলের ডে-অফ। ওই দিন মেট্রোরেলের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। মেট্রোরেলে চড়তে মানুষ অভ্যস্ত হয়ে গেলে তখন আর এই ডে-অফ থাকবে না। তখন মেট্রোরেলের চলার চলাচলের সময় বাড়ানো হবে।











