বুধবার | ২১ জানুয়ারি | ২০২৬
spot_img

একটি রাষ্ট্র সৃষ্টি করার জন্য যা করার দরকার, সরকার তাই করে আসছে: আমু

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, একটি রাষ্ট্র সৃষ্টি করার জন্য যা করার দরকার, সরকার তাই করে আসছে। মানুষের অন্ন, বস্ত্র, শিক্ষা, বাসস্থান ও চিকিৎসা এই পাঁচটি মৌলিক চাহিদার সাথে অতিরিক্ত দাবিগুলা পূরণ করেছে শেখ হাসিনা সরকার। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে আজকে দেশের মানুষকে স্থিতিশীল রাখা সম্ভব হয়েছে। ৯৬-তে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গ্রামীণ অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে।

সোমবার (২ জানুয়ারি) জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে জেলা সমাজসেবা কমপ্লেক্সে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে এই দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে মানুষের বিভিন্ন সেবামূলক কাজ করে আসছে এই সরকার। দেশের পিছিয়ে পড়া মানুষদের জন্য বিভিন্ন ভাতা চালু করেছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ