মেট্রোরেলের যাত্রা শুরুর প্রথম সপ্তাহে মেট্রোরেল পরিচালনা করে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা আয় করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
সোমবার (২ জানুয়ারি) রাত ১১টায় ডিএমটিসিএল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি জানায়, প্রথম সপ্তাহে (৫ দিন) মেট্রোরেলের ৩২ হাজার ৮০৯টি সিঙ্গেল জার্নি টিকিট (এসজেটি) ও ৪ হাজার ৮০৪টিএমআরটি পাস বিক্রি হয়েছে। এসব থেকে আয় হয়েছে ৪৬ লাখ ৮০ হাজার ৩০০ টাকা।











