spot_img
spot_img

গাজ্জায় যেভাবে নিজেদের ২৯ সৈন্যকে হত্যা করেছে ইসরাইলি বাহিনী

অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের আক্রমণের মুখে দিশেহারা ইসরাইলি বাহিনী একের পর এক নিজেদেরই সৈন্যকে হত্যা করেছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরু করার পর থেকে এ পর্যন্ত মোট ২৯ জন ইসরাইলি সৈন্য ‘ফ্রেন্ডলি ফায়ার’ অথবা নিজেদের সৈন্যদের গুলিতেই নিহত হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) ইসরাইলের ‘কান’ সংবাদ মাধ্যম এ বিষয়টি নিশ্চিত করেছে।

কান জানিয়েছে, সহযোদ্ধার সরাসরি গুলিতে ১৯ জন ইসরাইলি সেনা নিহত হয়েছেন। ভুলবশত গুলি বের হয়ে ও যানবাহন দুর্ঘটনায় নিহত হয়েছেন আরো ৯ জন। অন্য ২ জন সৈনিকের নিহতের বিষয়টির বিস্তারিত প্রদান করেনি সেনাবাহিনী। তবে দেশটির দৈনিক সংবাদপত্র হারেৎজ জানিয়েছে, নিজেদের গুলির প্রতিফলিত আঘাতে তারা নিহত হয়েছেন।

প্রসঙ্গত, গত ৭ অক্টোবরের পর থেকে সর্বমোট ৫০৬ জন ইসরাইলি সৈন্য হামাসের হাতে নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এছাড়াও গত ২৭ অক্টোবর থেকে গাজ্জা উপত্যকায় শুরু হওয়া স্থল অভিযানে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত নিহত হয়েছে ১৭২ জন ইসরাইলি সৈনিক।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

spot_img
spot_img
spot_img

সর্বশেষ