spot_img
spot_imgspot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযান গ্রেফতার ৩৬

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার (১ মার্চ) সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার (২ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেফতারের সময় তাদের কাছে থেকে ৪১৫২৭ পিস ইয়াবা, ১০০ বোতল ফেন্সিডিল, ২৭ গ্রাম হেরোইন ও ৮৬ কেজি ৬২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা হয়েছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ