spot_img
spot_img

‘পঞ্চগড়ে কাদিয়ানীদের সালানা জলসা অবিলম্বে বন্ধ করুন’

পঞ্চগড়ে কাদিয়ানী ৩ দিন ব্যাপী অনুষ্ঠিতব্য অনুষ্ঠান বন্ধের দাবি জানিয়েছে খতমে নবুওয়াত আন্দোলন পরিষদ বাংলাদেশের আহ্বায়ক মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া এবং সদস্য সচিব মাওলানা লোকমান মাযহারী।

আজ এক বিবৃতিতে তারা বলেন, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি— আগামী ৩, ৪, ও ৫ মার্চ তিন দিনব্যাপী পঞ্চগড়ের আহমদনগরে অমুসলিম কাদিয়ানীদের ন্যাশনাল সালানা জলসা বাংলাদেশ-২০২৩ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরই প্রেক্ষিতে পঞ্চগড়ে ধর্মপ্রাণ মুসলমানদের বিক্ষোভ, সারাদেশে নবীপ্রেমিক তাওহিদি জনতার হৃদয়ে রক্তক্ষরণসহ তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। খতমে নবুওয়তের দুশমন কাদিয়ানী সম্প্রদায় বাংলাদেশের শান্তি, শৃঙ্খলা এবং ধর্মীয় সৌহার্দ্য বিনষ্টের লক্ষ্যে সময় সময় এ ধরনের প্রোগ্রাম হাতে নিয়ে থাকে। তারা খোলা ময়দানে ঈমানবিধ্বংসী জলসা করার দুঃসাহস কীভাবে দেখায়? প্রশাসনের নীরবতায় আমরা বিস্মিত।

তারা বলেন, বাংলাদেশ সরকার কাদিয়ানীদের এসব ঈমানবিধ্বংসী অপতৎপরতা বন্ধ করার পরিবর্তে রহস্যজনকভাবে নীরবতা পালন করে যাচ্ছে। আমরা সরকারের এই নীরবতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপামর মুসলিম জনরোষ যে-কোনো মুহূর্তে যে-কোনো দিকে মোড় নিতে পারে। আমরা সরকারের কাছে দাবি জানাই— যেন অনতিলম্বে কাদিয়ানীদের এই সালানা জলসা বন্ধ করে দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ভূমিকা রাখে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের.-এর খতমে নবুওয়তকে অস্বীকারকারী কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম সংখ্যালঘু সম্প্রদায় ঘোষণা করে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ