spot_img
spot_img

ইসরাইলের ধ্বংস করা মসজিদে নামাজ আদায় করল ফিলিস্তিনিরা

গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী হামলার অবসান হচ্ছে না। এ হামলার কারণে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে মসজিদও। আর তাই ধ্বংসস্তূপেই নামাজ আদায় করতে হচ্ছে ফিলিস্তিনিদের।

শনিবার (২ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার ইসরাইলী সামরিক বাহিনী দ্বারা ধ্বংস করা মসজিদের ধ্বংসস্তূপের মধ্যে গাজ্জার লোকেরা জুমার নামাজ আদায় করেছেন।

সমস্ত গাজ্জাজুড়ে একই চিত্রের বর্ণনা করেছে আল-জাজিরা। তাদের ছবিতে দেখা যায়, ফিলিস্তিনিরা আল-ফারুক মসজিদের ধ্বংসাবশেষের সামনে শুক্রবার দুপুরের নামাজে অংশ নিচ্ছেন। যে মসজিদটি দক্ষিণ গাজা উপত্যকার রাফাহতে ইসরাইলি হামলায় ধ্বংস হয়ে গেছে।

এদিকে শুধু মসজিদ ধ্বংস নয়, ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিরাও রেহাই পাচ্ছে না ইসরাইলী বর্বরতা থেকে।

বৃহস্পতিবার ভোরে ফিলিস্তিনের গাজ্জায় ত্রাণ নিতে আসা মানুষের ওপর ইসরাইলের হামলায় কমপক্ষে ১১২ জন শহীদ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭৬০ জন।

হামলার আগে গাজ্জা উপত্যকার দক্ষিণে আল-রাশিদ স্ট্রিটে ত্রাণের জন্য ক্ষুধার্ত ফিলিস্তিনিরা অপেক্ষা করছিলেন। এ সময় তাদের ওপর বিমান হামলা ও ট্যাংক থেকে গোলাবর্ষণ করে দখলদার ইসরাইলী বাহিনী।

সূত্র : আল-জাজিরা

spot_img
spot_img
spot_img

সর্বশেষ