ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী বাহিনী গাজ্জায় ত্রাণ প্রবেশের সবগুলো পথ বন্ধ করে দিয়েছে। এমতাবস্থায় যুদ্ধে কোনো পরিবর্তন না এলে গাজ্জায় দুর্ভিক্ষ প্রায় অনিবার্য বলে জানিয়েছে জাতিসংঘ।
গত ৭ অক্টোবর থেকে গাজায় যে ইসরাইলী আগ্রাসন চলছে তাতে সেখানকার মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। তা সত্ত্বেও জাতিসংঘসহ অন্যান্য মানবিক কর্তৃপক্ষ গাজ্জায় দুর্ভিক্ষ ঘোষণা করেনি।
এ প্রসঙ্গে জাতিসঙ্ঘের মানবিক সংস্থা ওসিএইচএ’র মুখপাত্র জেন্স লার্কে বলেছেন, একবার দুর্ভিক্ষ ঘোষণা করা হলে তা অনেকের জন্যেই অনেক দেরী হয়ে যাবে। আমরা সেই পরিস্থিতি চাই না এবং তার আগেই পরিস্থিতি উন্নতি করতে চাই।
মানবিক সংস্থাগুলো বলছে, গাজ্জার ২২ লাখ লোকের জন্যে সেখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ।
লার্কে বলেছেন, পরিস্থিতির উন্নতি না হলে এবং বর্তমানের একই ধারায় চলতে থাকলে গাজ্জায় দুর্ভিক্ষ ঠেকানো যাবে না।
সূত্র : এএফপি











