spot_img

আলোচনায় বসতে চায় ইরানের নতুন নেতৃত্ব, রাজি ট্রাম্প

আয়াতুল্লাহ খামেনির নিহত হওয়ার পর ইরানের বর্তমান নেতারা আমেরিকার সঙ্গে আলোচনায় বসার আগ্রহ দেখিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তাদের সঙ্গে বৈঠকে বসতে তিনিও রাজি আছেন।

রোববার সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “তারা আমাদের সঙ্গে আলোচনায় বসতে চায়, আর আমিও রাজি হয়েছি। আমি তাদের সঙ্গে কথা বলব।”

রোববার এক সাক্ষাৎকারে আমেরিকার গণমাধ্যম আটলান্টিককে এ কথা বলেন ট্রাম্প। খামেনির নিহত হওয়ার পর ইরানের নতুন নেতৃত্বের অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প আরও বলেন, “তাদের আরও আগেই এটা করা উচিৎ ছিল।”

সূত্র : বিবিসি

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ