spot_img

চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়

আজ শনিবার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। মাগরিবের নামাজের পর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ বৈঠক।

আজ চাঁদ দেখা গেলে আগামীকাল রোববার (৩ এপ্রিল) থেকে বাংলাদেশে শুরু হবে পব্ত্রি রমজানের রোজা। চাঁদ দেখা কমিটির সভাপতিত্ব করবেন ধর্মপ্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বৈঠকে আরও উপস্থিত থাকবেন বায়তুল মোকাররমের খতিব মাওলানা রুহুল আমীন, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি ড. মুশফিকুর রহমানসহ কমিটির সদস্যরা।

দেশের কোথাও রমজানের চাঁদ দেখা গেলে স্থানীয় প্রশাসনকে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ