spot_img
spot_img

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৬

নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৪৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শুক্রবার (১ এপ্রিল) ভোর ছয়টা থেকে শনিবার (২ এপ্রিল) ভোর ছয়টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

শনিবার (২ এপ্রিল) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতারের সময় তাদের হেফাজতে থাকা ৫ হাজার ৩১০ পিস ইয়াবা, ১৬ কেজি ১৮০ গ্রাম গাঁজা, ৫ বোতল ফেনসিডিল ও ১১টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৭টি মামলা হয়েছে বলেও জানান তিনি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ