শুক্রবার | ১৩ ফেব্রুয়ারি | ২০২৬
spot_img

ইউক্রেনে রুশ আগ্রাসন এখনই বন্ধ করতে হবে: পাক সেনাপ্রধান

পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, রাশিয়াকে ইউক্রেন আগ্রাসন এখনই বন্ধ করতে হবে। ছোট একটি দেশের বিরুদ্ধে মস্কোর আগ্রাসনকে ক্ষমা করা যায় না। পাকিস্তান বার বার যুদ্ধবিরতির কথা বলেছে। আমরা দ্রুত সংলাপ চাই এবং চলমান সংঘাতের টেকসই সমাধান আশা করছি।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিরাপত্তা সংলাপের এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেনারেল বাজওয়া বলেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন খুবই দুর্ভাগ্যজনক, সেখানে হাজার হাজার মানুষ মারা গেছে এবং কয়েক মিলিয়ন মানুষ উদ্বাস্তু হয়েছে। পাশাপাশি ইউক্রেনের অর্ধেক এলাকা ধ্বংস করা হয়েছে। তারপরও ইউক্রেন ছোট ছোট দেশকে বড় দেশের বিরুদ্ধে যুদ্ধাস্ত্র আধুনিকায়ন করে আগ্রাসনের বিরুদ্ধে টিকে থাকার আশা দিয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ