spot_img

সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিন: নেতাকর্মীদের গয়েশ্বর

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জাতীয় সরকার ইস্যুতে এখন তর্কের প্রয়োজন নেই। আগে সরকারের পদত্যাগ করতে হবে। এ সরকারকে উৎখাত করতে না পারলে যে ধরনের সরকারই চান সেটা হবে না। সরকার পতনের আন্দোলনে আগামীতে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এ প্রতিশ্রুতি দেবেন। সবার এক কথা সরকারের পদত্যাগ ও সুষ্ঠু নির্বাচন। এ লক্ষ্যে আমাদের মধ্যে বিভেদ নেই।

শনিবার (২ এপ্রিল) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি আয়োজিত প্রতীকী অনশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সরকারের পতন নিশ্চিত করি। তারপর সুষ্ঠু নির্বাচন করে, দেশটাকে মেরামত করি। যারা দুর্নীতি লুটপাট করে দেশটাকে বরবাদ করেছে তাদের বিচারের আওতায় আনি। এজন্য সবার ঐক্যবদ্ধ দরকার। আমাদের দলের পক্ষ থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান স্বাধীনতা দিবসের বক্তব্য স্পষ্ট করেছেন।

তিনি বলেন, সরকারের সুবিধাভোগী ছাড়া, আমরা ছোট বড় সব শক্তি একত্রিত হয়ে শেখ হাসিনা সরকারের পতন নিশ্চিত করি। আমাদের কথা আর জনগণের কথার মধ্যে একটি মিল রয়েছে। আমরা যেটা করি সেটাই জনগণ চায়।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ