গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করেছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের নবনিযুক্ত খতিব মুফতি রুহুল আমিন।
আজ শনিবার (২ এপ্রিল) দুপুরে তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেন।
এরপর মুফতী রুহুল আমিন বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাসউদ উল হক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ রুহুল আমিন, পাটগাতী ইউনিয়নের চেয়ারম্যান শেখ শুকুর আহম্মদ, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলামসহ স্থানীয় ইসলামিক ফাউন্ডেশন ও আওয়ামী লীগ নেতারা।









