spot_img
spot_img

শুধুমাত্র মার্চ মাসেই ফিলিস্তিনি সাংবাদিকদের উপর ৫৩ বার আক্রমণ করেছে ইসরাইল

গত মার্চ মাস জুড়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার বাহিনী জেরুসালেম ও পশ্চিমতীর জুড়ে ফিলিস্তিনি নাগরিকদের উপর হামলার সংখ্যা বৃদ্ধি করেছে। এসব হামলার ঘটনা সম্প্রচার করার সময় ফিলিস্তিনের সাংবাদিকদের বিরুদ্ধে ৫৩ বার আক্রমণ চালিয়েছে দখলদার বাহিনী।

শনিবার (১ এপ্রিল) জার্নালিস্ট সাপোর্ট কমিশন (জেএসসি) থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলার ঘটনা সম্প্রচার করার সময় ১১ জন ফিলিস্তিনি সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। ঘটনাগুলি সম্প্রচারের জন্য ১৩ জন ফিলিস্তিনি সাংবাদিককে আটক করে জিজ্ঞাসাবাদে নেওয়া হয়।

প্রতিবেদনা আরও বলা হয়েছে, ফিলিস্তিনি সাংবাদিক আমের আবু আরাফা ও ওমর আবু আল রুবকে প্রশাসনিক আটক করা হয়েছে। শুধু তাই নয় এ আটকের মেয়াদ টানা চতুর্থ বারের মতো বাড়িয়েছে ইসরাইলের আদালত।

প্রতিবেদনে বলা হয়েছে, দখলদার রাষ্ট্রটির বিরুদ্ধে তথাকথিত উস্কানি দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয় ‘ভয়েস অফ প্যালেস্টাইন রেডিও স্টেশন কে’। যার ফলে ছয় মাসের জন্য বন্ধ করে দেওয়া হয় রেডিও স্টেশনটি। এছাড়াও ফিলিস্তিনি সাংবাদিকদের দ্বারা পরিচালিত ৭টি সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ইসরাইল।

প্রতিবেদনটিতে আরো উল্লেখ করা হয়েছে, ফিলিস্তিনি সাংবাদিক লায়লা ওদাকে ‘ফ্রান্স ২৪’ সংবাদ মাধ্যম থেকে বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র ফিলিস্তিনিদের সমর্থনের জন্য।

উল্লেখ্য; ২০২২ সালে ফিলিস্তিনের ২১৫ জন সাংবাদিককে আহত, আটক, জিজ্ঞাসাবাদ ও প্রশাসনিক আটক করে ইসরাইলি কর্তৃপক্ষ।

সূত্র: দি প্যালেস্টানিয়ান ইনফরমেশন সেন্টার

spot_img
spot_img
spot_img

সর্বশেষ