spot_img
spot_img

ব্যক্তি পরিবর্তনের মাধ্যমেই সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক রূপান্তর সম্ভব: ড. খালিদ হোসেন

সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,আত্মশুদ্ধ মানুষই পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল আচরণ করে থাকে। ফলে দুর্নীতি, অন্যায় ও বিশৃঙ্খলা কমে এসে সামাজিক স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। সুস্থ সমাজ গঠনের জন্য অন্যকে নয়, আগে নিজেকে পরিবর্তনের মানসিকতা গড়ে তুলতে হবে। কেননা ব্যক্তি পরিবর্তনের মাধ্যমেই সমাজ ও রাষ্ট্রের কাঙ্ক্ষিত ইতিবাচক রূপান্তর সম্ভব।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বরিশালে তিনদদিন ব্যাপী চরমোনাই মাহফিলে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খালিদ হোসেন বলেন, সুস্থ, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা গুরুত্বের সঙ্গে সামনে আনতে হবে।ব্যক্তি পর্যায়ে নৈতিকতা ও চরিত্র গঠনের অভাবই বর্তমান সমাজের নানা সংকটের মূল কারণ।

তিনি বলেন, আত্মশুদ্ধি বা আত্মসমালোচনার চর্চা না থাকায় মানুষ ক্রমেই অন্যের ত্রুটি অনুসন্ধানে বেশি ব্যস্ত হয়ে পড়ছে। অথচ নিজের ভেতরের দুর্বলতা চিহ্নিত ও সংশোধন করার প্রবণতা থাকলে সামাজিক বিরোধ ও অসহিষ্ণুতা অনেকাংশে কমে আসত।

তিনি আরও বলেন, মানুষ যদি নিজের ত্রুটি নিজে দেখতে শেখে, তবে অন্যের সমালোচনার প্রবণতা স্বাভাবিকভাবেই হ্রাস পায় এবং সমাজে সহনশীলতা বৃদ্ধি পায়।বিশেষজ্ঞরা আরও উল্লেখ করেন, একটি আদর্শ সমাজ গঠনের জন্য সচ্চরিত্র ও নৈতিকতার বিকাশ অপরিহার্য। ব্যক্তি যদি সততা, ন্যায়পরায়ণতা ও দায়িত্ববোধে গড়ে না ওঠে, তবে কেবল আইনি কাঠামো বা বাহ্যিক উন্নয়ন দিয়ে কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয়।বর্তমান প্রেক্ষাপটে প্রযুক্তিগত অগ্রগতি ও অর্থনৈতিক উন্নয়ন সত্ত্বেও নৈতিক অবক্ষয় একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ