spot_img
spot_img

বি. বাড়িয়ায় প্রধানমন্ত্রীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে ইউপি সদস্য গ্রেফতার

ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও স্থানীয় এক সংসদ সদস্যকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে বি. বাড়িয়ায় শরীফ ভূঁইয়া (৩৬) নামের এক ইউনিয়ন পরিষদের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (২ মে) দুপুর ২টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চাপুইর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শরীফ ভূঁইয়া ফেসবুক লাইভে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজিব ওয়াজেদ জয়, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ব্রাহ্মণবাড়িয়ার সংসদ সদস্য উবায়দুল মোকতাদির চৌধুরীকে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ