হেফাজতে ইসলামের নেতা মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদীকে ময়মনসিংহ থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ রোববার (২ মে) বিকেল ৩টার দিকে উপজেলার মাইজবাড়ির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ২৮ মার্চ হরতালের নামে নাশকতা, নগরীর চড়পাড়া মোড়ে পুলিশ বক্স ভাঙচুর, বাসে আগুন ও পুলিশের ওপর হামলার ঘটনায় মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদীকে গ্রেফতার করা হয়েছে।











