পবিত্র ওমরাহ করতে সৌদি আরবে অবস্থান করছেন পাকিস্তান ক্রিকেটের বাবর আযম। সফেদ দু’টুকরো সাদা কাপড়ে নিজেকে সাজিয়ে নিয়েছেন। মাথার চুল ফেলে অতি সাধারণ একজন মানুষের রূপ নিয়েছেন।
বাবর আযম টুইটার এবং ইন্সটাগ্রামে তার ওমরাহর মুহূর্তগুলো শেয়ার করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আল্লাহর ঘরের সামনে উপস্থিত হতে পেরে আনন্দ লাগছে। কাবার অতিথি হতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।











