spot_img
spot_img

ভুল বুঝতে পেরে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে বিশ্বব্যাংক: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিশ্বব্যাংক নিজেদের ভুল বুঝতে পেরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে

মঙ্গলবার (০২ মে) সচিবালয়ে সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক পদ্মা সেতু থেকে অর্থায়ন ফিরিয়ে নিয়ে ভুল করেছিল। সেই ভুল বুঝতে পেরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে তারা।

বিশ্বব্যাংক এর আগে বিভিন্ন সহায়তা করতে চাইলেও বাংলাদেশ তা নেয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, কেউ সাহায্য করতে চাইলেই নিতে হবে সেটি নয়। কোন সাহায্য নেয়া হবে আর কোনটি নেয়া হবে না, সেই সিদ্ধান্ত নেয়ার সাহস এবং সক্ষমতা বাংলাদেশ অর্জন করেছে।

শ্রমিকের অধিকার প্রসঙ্গে তিনি বলেন, এ দেশের শ্রমিকের অধিকার ভূলুন্ঠিত করেছে বিএনপি। ব্যাংক থেকে ঋণ নিয়ে সেই ঋণ পরিশোধ না করার সংস্কৃতি দেশে জিয়াউর রহমানই চালু করেছে।

নির্বাচনের বিষয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, আগামী ডিসেম্বরে জাতীয় নির্বাচন হলে, অক্টোবরের মধ্যেই নির্বাচনের সিডিউল ঘোষণা করতে হবে। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ