spot_img
spot_img

সরকারি টাকায় নাস্তা, ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তদন্ত করছে পুলিশ

সরকারি কোষাগার থেকে পরিবারের জন্য সকালের নাস্তার বিল মেটানো নিয়ে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিন পড়েছেন বিপাকে। এ নিয়ে তদন্ত করছে দেশটির পুলিশ।

জানা যায়, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন কেসারান্তায় প্রতি মাসে এ বাবদ ৩০০ ইউরো খরচ করা হয়েছে। দেশটির ট্যাবলয়েডে এই খবর প্রকাশ হওয়ার পরেই ব্যাপক শোরগোল সৃষ্টি হয়।

পরে ফিনল্যান্ডের পুলিশ ও প্রশাসন জানায়, সাধারণ মানুষের করের টাকায় অবৈধভাবে নিজের ও পরিবারের সদস্যদের নাস্তার খরচ প্রধানমন্ত্রী মিটিয়েছেন কিনা, তা তদন্ত করে দেখা হবে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী সানা মেরিন দাবি করেন, আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন তারাও এই সুবিধা ভোগ করেছেন। এক টুইট বার্তায় পুলিশি তদন্তকে স্বাগত জানিয়ে তিনি বলেন, তদন্ত চলাকালীন তিনি ওই সুবিধা নেওয়া বন্ধ রাখবেন। এমনকি এ ধরনের সুবিধা আইনবিরুদ্ধ হলে তা আর নেবেন না।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ