spot_img

করোনার ভারতীয় প্রজাতি ‘ডেল্টা’ সবচেয়ে ভয়ঙ্কর: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভারতে পাওয়া করোনাভাইরাসের ভারতীয় প্রজাতি ‘ডেল্টা’ সবচেয়ে ভয়ঙ্কর বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। হু জানায়, করোনার এই প্রজাতিটি প্রাণঘাতী, সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। টিকার রক্ষাকবচকেও ভাঙার ক্ষমতা রাখে এই প্রজাতি।

মঙ্গলবার (০১ জুন) এক বিবৃতিতে হু–র বিজ্ঞানীরা এ তথ্য জানান।

হু জানায়, এটা নিশ্চিত যে, এই প্রকারভেদটির সংক্রমণ ক্ষমতা অনেক বেশি। এটি জনস্বাস্থ্যকে বড় রকমের ঝুঁকির মুখে ফেলতে পারে।

ভারতে করোনাভাইরাসের তিনবার রূপ পরিবর্তনকারী প্রজাতি অর্থাৎ বি.১.৬১৭ পাওয়া গিয়েছে। তারই একটি রূপ এটি। গত মাসে এই প্রজাতির তিনটি প্রকারভেদকেই উদ্বেগজনক ভাইরাস হিসাবে চিহ্নিত করেছিল হু। সম্প্রতি বি.১.৬১৭ প্রজাতিটিকে কোভিড–১৯ এর ডেল্টা প্রজাতি নাম দিয়েছে হু।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ