আমেরিকা ইউক্রেনে যুদ্ধকে দীর্ঘায়িত করতে চাচ্ছে বলে অভিযোগ করেছে রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার কথা জানানো পর রাশিয়া এমন প্রতিক্রিয়া জানিয়েছে। খবর বিবিসির।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নতুন ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা বলে আমেরিকা ইচ্ছা করে আগুনে ঘি ঢালছে।
দিমিত্রি পেসকভ বলেন, এ ধরনের (অস্ত্র) সরবরাহ শান্তি আলোচনা পুনরায় শুরু করতে চাওয়া ইউক্রেনের নেতৃত্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
অন্যদিকে, জার্মান সরকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছে।
ইউক্রেন যুদ্ধের তিন মাস পরে গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, তিনি ইউক্রেনকে দূরপাল্লার নয়, মধ্যম পাল্লার উন্নতমানের রকেট লঞ্চার সরবরাহ করবেন।











