spot_img
spot_img

সরকার শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকার যেকোনো অবস্থায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

শুক্রবার (২ জুন) ঢাকার মহানগর নাট্যমঞ্চে জাগো হিন্দু পরিষদ আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আন্দোলন বন্ধে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার এবং তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে বলে দলটির অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো অবস্থায় আমরা শান্তিশৃঙ্খলা রক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। যারা অন্যায় করেন, যারা গাড়ি ভাঙচুর করেন, তাদের বিরুদ্ধে মামলা হয়। তারাই গ্রেপ্তার হন।

৫ জুন বায়তুল মোকাররমে জামায়াতের ঘোষিত কর্মসূচির বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতের ৫ তারিখের কর্মসূচি বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, বিষয়টি দেখছি।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ