আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, এবারের বাজেট গণমুখী ও উন্নয়ন সহায়ক।
শুক্রবার (২ জুন) রাজধানীর তেজগাঁওয়ে নবনির্মিত ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয় পরিদর্শন শেষে এ কথা জানান তিনি।
কার্যালয় পরিদর্শন শেষে কামরুল ইসলাম বলেন, এবারের বাজেট গণমুখী ও উন্নয়ন সহায়ক। এই বাজেটের মাধ্যমে বাংলাদেশ স্মার্ট হওয়ার পথে এগোলো।
আওয়ামী লীগের এ সিনিয়র নেতা আরও বলেন, সংবিধান অনুযায়ী আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। আন্দোলনের মাধ্যমে সরকারের পতন ঘটানো সম্ভব নয়। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে হবে। অন্যপথে হেঁটে লাভ নেই।











