spot_img
spot_img

নির্বাচন বানচাল করার উদ্দেশ্য হচ্ছে উন্নয়নের ধারাবাহিকতাকে স্তব্ধ করা: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্য হচ্ছে উন্নয়নের ধারাবাহিকতাকে স্তব্ধ করা, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করা। উন্নয়ন দেখলে তাদের গায়ে জ্বালা ধরে। তাই তারা ষড়যন্ত্র করে।

শুক্রবার (২ জুন) কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়নপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিতসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে সরকার দেশের উন্নয়ন করছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করছে।

হানিফ বলেন, ‌আমি ভাবি আমার কুষ্টিয়ার জনগণকে নিয়ে। কুষ্টিয়ার মানুষের ভাগ্য কীভাবে পরিবর্তন করা যায়, উন্নয়ন কীভাবে করা যায়, সেটাই আমার মূল লক্ষ্য। আমি যতদিন রাজনীতি করবো, কুষ্টিয়ার উন্নয়ন করা হবে আমার অগ্রাধিকার।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, রাজনীতির মূল লক্ষ্য জনগণের সেবা করা, জনগণের কাছে থাকা। দেশের উন্নয়নে কাজ করা। আমি চেষ্টা করেছি এলাকার মানুষের জন্য কাজ করার। যখন এমপি ছিলাম না, তখনও অনেকগুলো রাস্তা করে দিয়েছি।

তিনি আরও বলেন, ২০২৩ সালের শেষদিকে অথবা ২০২৪ সালের প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন হবে। জনগণের ম্যান্ডেট নিয়ে আবার সরকার গঠন হবে। আমি বিশ্বাস করি, মানুষের জন্য কাজ করলে মানুষ মূল্যায়ন করে। এই দেশের মানুষ তারা সিদ্ধান্ত নেবে কে থাকলে ভালো হবে, উন্নয়ন হবে।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ