spot_img

বেনজীরকে দেশ থেকে পালাতে সুযোগ করে দিয়েছে সরকার : চরমোনাই পীর

সরকার পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশ থেকে পালাতে সুযোগ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী রেজাউল করীম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি করেন বলে রোববার এক বিবৃতিতে জানানো হয়।

রেজাউল করীম বলেন, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে যখন শুদ্ধাচার পুরস্কার দেয়া হয়েছিল, তখন তিনি নিরপরাধ ছিলেন কী না, এমন প্রশ্ন দেশবাসীর। বেনজীর তো এক দিনে গড়ে উঠেনি। সরকার হীনস্বার্থে বেনজীরকে ব্যবহার করেছে। পাশাপাশি তাকে দেশ থেকে পালাতে সুযোগ করে দিয়েছে।

চরমোনাই পীর বলেন, সরকার ধর্মনিরপেক্ষতার নামে পৌত্তলিকতা মিশ্রিত নাস্তিক্যবাদী বিজাতীয় শিক্ষা-সংস্কৃতি জাতির ঘাড়ে চাপিয়ে দেয়ার ষড়যন্ত্র করছে। বাংলাদেশের শতকরা ৯২ ভাগ মুসলমানের দেশে ধর্মনিরপেক্ষতার নামে পৌত্তলিকতা মিশ্রিত নাস্তিকতাবাদী শিক্ষা নীতি চালু করে দেশের জনগণের ঈমান-আক্বিদা ধ্বংস করার জন্য বর্তমান সরকার দীর্ঘ ১৫ বছর ধরে ষড়যন্ত্র করে আসছে। এ দেশের জনগণ কখনো বিজাতীয় শিক্ষা ও সংস্কৃতি গ্রহণ করবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানি, নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম, মাওলানা আব্দুল হক আজাদ, আলহাজ খন্দকার গোলাম মাওলা, অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম, কৃষিবিদ আফতাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কেএম আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম প্রমুখ।

spot_img
spot_img
spot_img

সর্বশেষ