সরকার ঘোষিত চামড়ার মূল্য পুনর্বিবেচনার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ জুন) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় চামড়া শিল্প রক্ষা কমিটির উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে বলা হয়, সরকার ঘোষিত চামড়ার দাম ন্যায্য মূল্য হয়নি। তাই চামড়া শিল্প রক্ষা কমিটি এই ঘোষণা পুনর্বিবেচনার দাবি জানান।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, কুরবানীর পশুর চামড়ার মূল্য বাড়াতে হবে। আমরা লবণ চাই না। ন্যায্য মূল্য চাই।
মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়ার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, ইনসাফ সম্পাদক সাইয়েদ মাহফুজ খন্দকার, চামড়া শিল্প রক্ষা কমিটির সদস্য সচিব মুফতী আফজাল হুসাইন, মুফতী আ ফ ম আকরাম হুসাইন, মুফতী ইমরানুল বারী সিরাজী, মাওলানা কাউসার আহমদ সোহাইল, মাওলানা মামুন চৌধুরী, মাওলানা হাকীম আজহারুল ইসলাম নোমানী, মুফতী উমর ফারুক মাসরুর, মাওলানা মাহবুবুর রহমান, এইচ এম রায়হানুল কাবীর, মুফতি আখতার হুসাইন, মুহিব ইমতিয়াজ, মুফতী আহমাদুল্লাহ আব্বাস, মুফতী ওমর ফারুক যুক্তিবাদী প্রমূখ।











