খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, অভ্যন্তরীণ চাল সংগ্রহ জোরদার করার পাশাপাশি বিদেশ থেকেও চাল আমদানি করা হবে।
বৃহস্পতিবার (১ জুলাই) খাদ্যমন্ত্রীর সরকারি বাসভবন থেকে ‘দেশের সামগ্রিক খাদ্য শস্যের ব্যবস্থাপনা’ সংক্রান্ত সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ২৫ শতাংশ কর আরোপ করে বেসরকারী ব্যবস্থাপনায় শিগগিরই নন-বাসমতি সিদ্ধ চাল আমদানি করা হবে।
তিনি আরও বলেন, প্রান্তিক কৃষক অনেক আগেই ধান বিক্রি করে দিয়েছেন। মিল মালিকরা বলছেন যে, অতিরিক্ত লাভের আশায় কৃষক নন এমন অনেকেই ধান মজুদ করছেন। কেউ যদি অবৈধ মজুদ করে থাকেন তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।










