অনলাইনে পোস্ট করা বহু ছবিতে দেখা গেছে, বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবনের বাইরে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন।
শুক্রবার (১ জুলাই) লিবিয়ায় ছুটির দিন হওয়ায় ভবনটি খালি ছিল।
ক্রমাগত বিদ্যুৎ বিভ্রাট, মূল্যবৃদ্ধি এবং রাজনৈতিক অচলাবস্থার বিরুদ্ধে লিবিয়ার অন্যান্য শহরেও বিক্ষোভ সমাবেশ হয়েছে। রাজধানী ত্রিপোলিতে বিক্ষোভকারীরা নির্বাচনের আহ্বান জানিয়েছেন।
তাদের দাবির সমর্থনে অন্তর্বর্তীকালীন ঐক্য সরকারের প্রধান আবদুল হামিদ দ্বীবাহ বলেছেন, দেশের সব প্রতিষ্ঠান পরিবর্তন করা দরকার।
সূত্র : বিবিসি, দ্য গার্ডিয়ান











